নামী কোম্পানির লোগো ব্যবহার করে জাল সামগ্রী তৈরীর চক্র পাকড়াও - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

নামী কোম্পানির লোগো ব্যবহার করে জাল সামগ্রী তৈরীর চক্র পাকড়াও






নামী কোম্পানির লোগো ব্যবহার করে জাল সামগ্রী তৈরীর চক্রকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি চেকপোস্টের কাছে বুধবার এক অভিযান চালায় পুলিশ।  পুলিশের দলে ছিলেন এনফোর্সমেন্ট  ও মেমারি থানার পুলিশের অফিসাররা এরা মেমারি সৎসঙ্গ পাড়ায় একটি বাড়িতে অভিযান চালায়।



সেখান থেকে একটি ভারত বিখ্যাত কোম্পানির নানা সামগ্রী  উদ্ধার করা হয়। উদ্ধার করা জিনিসের মধ্যে রয়েছে ওই কোম্পানির ৫৫ বোতল  মধু;  ৩৬৫ বোতল গোলাপজল ও  ৫২৩ বোতল পুদিনহারা সহ অন্যান্য সামগ্রী।



মূলত এই বাড়িতে প্যাকেজিং এর কাজ করা হত। এই কাজে যুক্ত থাকার দায়ে বাড়িওয়ালা স্বপন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad