হৃদরোগে আক্রান্ত সহপাঠীকে বাঁচাতে অর্থ সংগ্রহে পথে নামল পড়ুয়ারা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2020

হৃদরোগে আক্রান্ত সহপাঠীকে বাঁচাতে অর্থ সংগ্রহে পথে নামল পড়ুয়ারা






হৃদরোগে আক্রান্ত সহপাঠীকে বাঁচাতে অর্থ সংগ্রহে পথে নামল পড়ুয়ারা।ঘটনা পূর্ব বর্ধমানের গলসিতে।স্কুলের সহপাঠী হৃদরোগে আক্রান্ত।তাই ছাত্রের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে পথে নামল স্কুল পড়ুয়ারা। যোগ দিলো বন্ধু থেকে স্কুলে পাঠরত নিম্ন শ্রেনীর ছাত্ররা। সেখ নিজাম উদ্দিনের বাড়ি গলসির গোহগ্রামের মিঁরেপাড়ায়। সে গলসির আদড়াহাটী বনোয়ারীলাল সাধারণ শিক্ষা নিকেতনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তবে শারীরিক সমস্যার জন্য এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারচ্ছে না নিজাম।




কয়েক মাস আগে নিজাম উদ্দিনের পেটে যন্ত্রণা শুরু  হলে তাকে স্থানীয় আদড়া হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তারপর বর্ধমানে চিকিৎসা করাতে গিয়ে পরিবারের লোক জানতে পারে তার হাটের সমস্যা আছে। এরপর নিজামের পরিবার দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যান। সেখান গিয়ে জানতে পারে নিজামুদ্দিনের হৃদ যন্ত্রটি ছোট। জন্মের পর থেকে আর প্রাকৃতিক নিয়মে বড় হয়নি।  ছোট হওয়ায় হার্ট ট্রানর্ফার  করার পরামর্শ দেন চিকিৎসকের। কিন্তু তা ব্যয়বহুল





নিজামউদ্দিনের বাবা শেখ সাজাহান পেশায় ক্ষেত মজুর। তিনি একাই  রোজগারে করে সংসার চালান। কোন রকমে সংসার চলে। তার উপর ছেলের চিকিৎসা জন্য প্রয়োজন ২৩ লক্ষ টাকা। যা তার সামর্থের বাইরে। নিজের যা সামর্থ্য ছিল তা ইতিমধ্যেই ছেলের চিকিৎসায় সব ফুরিয়ে গেছে।





এই খবর জানার পর আদড়াহাটী বি এ শিক্ষা নিকেতনে শিক্ষক ও পড়ুয়ারা এগিয়ে আসে।সকলেই বিভিন্ন ভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে নিজামের চিকিৎসার জন্য।আর এবার সহপাঠীকে বাঁচা‌তে পথে নামল স্কুল পড়ুয়ারা। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় মানুষজনও।তারা একাকার দোকানে দোকানে ঘুরে সাহায্যের আবেদন করে।সকলেই আবেদনে সাড়া দেন।প্রাপ্ত অর্থ পড়ুয়ারা তুলে দেয় নিজাম উদ্দিনের বাবা সাজাহানের হাতে।

No comments:

Post a Comment

Post Top Ad