সাগরদ্বীপ থেকে কলকাতা যাবার দ্রুতগামী জাহাজ এসে পৌঁছল কচুবেড়িয়া ঘাটে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2020

সাগরদ্বীপ থেকে কলকাতা যাবার দ্রুতগামী জাহাজ এসে পৌঁছল কচুবেড়িয়া ঘাটে






শুক্রবার দক্ষিণ ২৪  পরগনার সাগরদ্বীপ থেকে কলকাতা যাবার দ্রুতগামী জাহাজ এসে পৌঁছল কচুবেড়িয়া ঘাটে। এদিন বিকেল তিনটে নাগাদ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান তথা সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ওই জাহাজের আগত প্রতিনিধিদের ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ জানান।




 গঙ্গাসাগর বকখালি অথরিটি চেয়ারম্যান তথা সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পর্যটন দফতর উদ্যোগে খুব সস্তায় হুগলি নদী পথে কলকাতা থেকে সরাসরি জাহাজে করে গঙ্গাসাগরে পুজো দিতে আসতে পারবেন পুণ্যার্থী থেকে সাধারণ মানুষ।




 পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন দপ্তর মন্ত্রী শুভেন্দু অধিকারী ও পর্যটন দফতর এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি যৌথ প্রয়াসে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  খুব কম খরচে মাত্র তিন ঘন্টার মধ্যে কলকাতা থেকে সরাসরি জাহাজে করে গঙ্গাসাগরে আসা যাবে।




 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটনে নতুন মাত্রা এনে দিয়েছেন বলে দাবি করেছেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান তথা সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।




 সাগর বিধানসভা কেন্দ্র এলাকায় স্থানীয় বাসিন্দারাও সরাসরি জাহাজে করে কলকাতার উদ্দেশ্যে যেতেও পারবেন।  এই জাহাজে বিনোদন থেকে সব রকম সুযোগ সুবিধা রয়েছে।  রয়েছে স্বাস্থ্য পরিষেবার সবরকম ব্যবস্থা l শীততাপ নিয়ন্ত্রিত এই ছোট্ট জাহাজ। 

No comments:

Post a Comment

Post Top Ad