বাড়িতে গিয়ে হুইসেল বাজিয়ে নোংরা সংগ্রহ করবে পৌরসভা কর্মীরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

বাড়িতে গিয়ে হুইসেল বাজিয়ে নোংরা সংগ্রহ করবে পৌরসভা কর্মীরা





বর্ধমান টাউনহলে পৌরসভার উদ্যোগে যে সমস্ত স্বয়ম্বর গোষ্ঠী মহিলারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি প্রশীক্ষন শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার ।এই প্রশিক্ষন শিবিরে রাজ্য সরকারের অনুমোদিত যে সমস্ত  কর্মসূচি নেওয়া হয় তারই নির্দেশ মত আগামি ২২শে মার্চ থেকে প্রতিটি  বাড়িতে বাড়িতে  গিয়ে হুইসেল বাজিয়ে নোংরা আর্বজনা  জঞ্জাল পৌরসভা কর্মীরা সংগ্রহ করবে।




পাশাপাশি যেভাবে নানা ধরনের রোগ ছড়াচ্ছে একই সাথে করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে  সে নিয়েও সচেতন বার্তা দেওয়া হয় এদিনের এই প্রশিক্ষন শিবিরে।




পাশাপাশি মূলত বর্ধমান পৌরসভার আন্ডারে ৯১টি মহিলা আরোগ্য সমিতির  যে গোষ্ঠী আছে স্ব্যাাস্থ দপ্তরের আদেশ অনুযায়ী তাদেরকে প্রশিক্ষন করা হয় এদিনের এই শিবিরে ।এতে মোট ১,১৭৬জন মেম্বার আছে তারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করবেন সচেতন বার্তা নিয়ে ।

No comments:

Post a Comment

Post Top Ad