দিনহাটা ২ নম্বর ব্লকের গোবরা ছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের করলা এলাকার গ্রামবাসীদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ব্যাংকে টাকা ঢোকার খবর পেয়ে ব্যাংকের সামনে লম্বা লাইন গ্রামবাসীদের। এখন পর্যন্ত খবর অনুযায়ী গ্রামবাসীদের বিভিন্ন পরিবারের একাউন্টে ১০ হাজার থেকে শুরু করে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত পাওয়া গেছে।
কোথা থেকে ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকেছে তা জানেন না গ্রামবাসী থেকে এলাকার প্রধান কেউই। এ বিষয়ে নয়ারহাট গোবরা গ্রাম পঞ্চায়েত সদস্য হামিদুল হক জানান "কারো একাউন্টে ১০ হাজার কারো একাউন্টে ২০ হাজার কারো একাউন্টে ৫০ হাজার কারো একাউন্টে ১ লাখ টাকা ঢুকেছে কোথা থেকে টাকা আছে আমরা জানি না। মূলত গ্রামীণ ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা ও স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট গুলোতেই টাকা ঢুকছে বলে তিনি জানান।

No comments:
Post a Comment