রাজ্যের প্রায় ২৬ হাজার ক্লাবকে ১৩ কোটি টাকা বন্টন করার ঘোষণা দিলেন মমতা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 13 March 2020

রাজ্যের প্রায় ২৬ হাজার ক্লাবকে ১৩ কোটি টাকা বন্টন করার ঘোষণা দিলেন মমতা



নেতাজি ইনডোর স্টেডয়ামে খেলাশ্রী অনুষ্ঠানে এলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পক্ষ থেকে রাজ্যের প্রায় ২৬  হাজার ক্লাবকে ১৩ কোটি টাকা বন্টন করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

তবে করোনা র সতর্কতার জন্য এদিন সরাসরি ক্লাব কর্তাদের হতে টাকা না দিয়ে স্থানীয় পুলিশ থানাকে টাকা বিলি করার নির্দেশ দেন তিনি। 

এ ছাড়া আই লীগে জয় এর জন্য মোহন বাগান ক্লাবকে এবং ইস্ট বেঙ্গল এর ১০০ বছর পূর্তির জন্য ২১ লক্ষ টাকা করে দুই ক্লাব কে সম্বর্ধনা দিলেন তিনি। এছাড়া ময়দানের ছোট ক্লাবগুলো দের ০১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি। 

পাশাপাশি  ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য ৪ জন কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার বাবত ৫ লক্ষ টাকা ও খেল সম্মান এর জন্য ৫০ হাজার বাংলার গৌরবের জন্য ১ লাখ টাকা, ক্রীড়া গুরুর জন্য ও ১ লাখ টাকা পুরষ্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। 

এছাড়া বিশেষ পুরষ্কার বাবত 3 লক্ষ টাকা টিম ইভেন্টে এর জন্য ১০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করলেন তিনি। 

No comments:

Post a Comment

Post Top Ad