শিলিগুড়িতে বামফ্রন্ট জয়ী হওয়ায় মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশেই শিলিগুড়ির উন্নয়নে বাধা সৃষ্টি হয়েছে বললেন অশোক ভট্টাচার্য। বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে কর্মী ও সমর্থকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস।
বৈঠক শেষে তিনি জানান যে রাজ্য সরকার টাকা দেওয়া সত্বেও মেয়র অশোক ভট্টাচার্য শিলিগুড়ির কোন উন্নয়ন করতে পারেননি।
এই কথার প্রসঙ্গে মেয়র অশোক ভট্টাচার্য বলেন গেট আর রাস্তা বানিয়ে দিলে শহরের উন্নয়ন হয়না। তিনি বলেন বামফ্রন্টের সরকার থাকার সময় শিলিগুড়ির উন্নয়নের জন্য কত টাকা দিয়েছিল। আর মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কতটাকা দিয়েছেন তার হিসেব নিয়ে শিলিগুড়ির বাসীর কাছে যাবেন তিনি। তিনি বলেন বামফ্রন্ট শিলিগুড়িতে জয়ী হওয়ায় ইচ্ছাকৃত ভাবে শিলিগুড়ির উন্নয়নে বাধা দেওয়া হয়েছে, আর এই বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

No comments:
Post a Comment