তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2020

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ




ফের মূল  তৃণমূলের সাথে যুব তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে  দুই পক্ষের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের আরান্ডি ২ নং গ্রাম পঞ্চায়েতের রাগপুর এলাকা। বিদ্যুত সংযোগকে কেন্দ্র করে এলাকার যুব  তৃণমূল নেত্রী তথা  পঞ্চায়েত সদস্যার সাথে মূল  তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত সমিতির সদস্যার এই গন্ডগোলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের আরামবাগ মহকুমা হাসপাতালে আনা হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী।




জানা গেছে,এলাকায় বিদ্যুত সংযোগ কে কেন্দ্র করে একটি বৈঠক হওয়ার কথা ছিল শুক্রবার রাতে।কিন্তু বৈঠক শুরু হওয়ার  আগেই পঞ্চায়েত সদস্যা বৈশাখী মালিকের সাথে পঞ্চায়েত সমিতির সদস্যা টুসি বৌরির গন্ডগোল শুরু হয়ে যায়। এই গন্ডগোলের সময়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে তর্ক বির্তক শুরু হয়।




তার পরেই অভিযোগ যে পঞ্চায়েত সমিতির সদস্যা টুসি বৌরির দল বল বৈশাখী কে মারধর করে স্থানীয় একটি পুকুরের জলে ফেলে দেয়। তাকে বাঁচাতে আসেন তার পরিবারে সদস্য দীপংকর  মালিক ও অবিনাশ মালিক। তখন তাদেরও বেধড়ক মারধর করা হয়।




পরে তাদের উদ্ধার করে চিকিৎসা করতে হাসপাতালে যাবার জন্য এম্বুলেন্স ডাকা হলে  সেই গাড়িও এলাকায় প্রবেশ করতে দেয়নি মূল তৃণমূলের লোকজন। পরে কোন রকমে রাত সাড়ে বারোটা নাগাদ তাদের আরামবাগে নিয়ে আসা হয়। ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে।




এদিকে আক্রান্ত যুব কর্মীদের হুমকি এর নিরপেক্ষ বিহিত না হলে এবার তারা সদল বলে প্রকাশ্যেই বিজেপি করবেন ও এর বদলা নেবেন।

No comments:

Post a Comment

Post Top Ad