দূরপাল্লার ট্রাকের ধাক্কায় এক সিভিক পুলিশের মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2020

দূরপাল্লার ট্রাকের ধাক্কায় এক সিভিক পুলিশের মৃত্যু





দূরপাল্লার ট্রাকের ধাক্কায় এক সিভিক পুলিশের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম উজ্জ্বল রায় (২৭)। জলপাইগুড়ি - শিলিগুড়ি জাতীয় সড়কের রানীনগরে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।



জলপাইগুড়ি কোতোয়ালি থানা সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চালক সহ ট্রাকটিকে রাজগঞ্জ থানা আটক করেছে।



পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। এদিকে স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে আসা গাঁজা বোঝাই ছোট গাড়ির ধাক্কা মারে সিভিক ভলান্টিয়ারকে।



জাতীয় সড়ক গাজার গাড়ি আটকাতে গিয়ে এই দুর্ঘটনা। ওই গাড়িটি পালিয়ে যায়। যদিও পুলিশ এই বিষয়ে কোন মন্তব্য করেননি৷শনিবার মৃত দেহ ময়নাতদন্ত করে পরিবারকে তুলে দেওয়া হবে৷

No comments:

Post a Comment

Post Top Ad