বীরভূমের মল্লারপুর থানার মাঝ পাড়া এলাকায় বাবার সাথে মোবাইল নিয়ে বচসার জেরে আত্মঘাতী হলেন এক যুবক। যুবকের নাম ডাক্তার মার্ডি(১৮)।
জানা যায় বুধবার সারাদিন ধরে হোলি খেলে সে। প্রচুর মদ্যপান করে সন্ধার দিকে বাড়ি ফেরে। কিছুক্ষণ পর আবার বাড়ির বাইরে যেতে গেলে বাবা মোবাইলটি হারিয়ে যাবে বলে কেড়ে রেখে দেয়। তা নিয়ে দুই জনের মধ্য বচসা শুরু হয়। সেই বচসার জেরে ডাক্তার রাগ করে বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে যায়।
রাতে অনেক খোঁজাখুঁজির পর কোন খোঁজ মেলেনি। আজ সকালে স্থানীয়রা দেখতে পায়। গ্রামের পাশেই একটি গাছে ঝুলন্ত দেহ। এরপর মল্লারপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে পাঠায় ময়না তদন্তের জন্য।

No comments:
Post a Comment