নিজের ঘর থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার। তদন্তে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার
মিনাখাঁ ব্লকের হাড়োয়া থানার মোহনপুর অঞ্চলের বাছড়া গ্রামের ঘটনা। জানা যায়, শুক্রবার বেলা দশটার দিকে হঠাৎই ঘরের ভিতরে
গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই বধূ।
স্থানীয় সূত্রে জানা যায় বধূকে
প্রথম ঘর বন্ধ অবস্থায় দেখা যায় ডাকাডাকি করলে সাড়া না মেলায় হাড়োয়া থানা
পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে বধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার
করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সেখানে
মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হাড়োয়া
থানার পুলিশ।
কি কারনে বধু আত্মঘাতী হলো সেটাও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।
এর পিছনে পারিবারিক অশান্তি না পণের দাবি কিংবা স্বামী-স্ত্রী গন্ডগোলে আত্মঘাতী
বধু সবটাই তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ
ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতাল পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment