পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার উদ্যোগে জেলা স্তরে বিজ্ঞান অভিক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শুক্রবার মালদা টাউন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেধাবী পড়ুয়াদের পুরষ্কৃত করা হয়।
এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর প্রার্থ প্রতিম মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যাপক উজ্জ্বল সাহা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সভাপতি কে পি সিং, সম্পাদক সুনিল দাস সহ অনান্যরা।
এদিন জেলার মোট ৬০ জনকে পুরষ্কৃত করা হয়। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হয়। এই বছর মালদা জেলায় মোট ২৬ হাজার পড়ুয়া বিজ্ঞান অভিক্ষার পরীক্ষায় বসেছিল।

No comments:
Post a Comment