নিউ জলপাইগুড়ি থানার তৎপরতায় উদ্ধার হল চুরি যাওয়া ট্রাক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

নিউ জলপাইগুড়ি থানার তৎপরতায় উদ্ধার হল চুরি যাওয়া ট্রাক





নিউ জলপাইগুড়ি থানার তৎপরতায় উদ্ধার হল ফুলবাড়ি থেকে চুরি যাওয়া ট্রাক।জানা গিয়েছে,  গত বছর ডিসেম্বর মাসে নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি থেকে চুরি যায় একটি ট্রাক। এরপর ট্রাকের মালিক নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 




সেই অভিযোগের পর তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার  পুলিশ।  অবশেষে তদন্তে মিলল সাফল্য। মালদা থেকে উদ্ধার হল শিলিগুড়ি থেকে চুরি যাওয়া ট্রাক। পরিত্যক্ত অবস্থায় মালদাতে রাখা ছিল ট্রাকটি। 



মঙ্গলবার মালদা থেকে ওই উদ্ধার হওয়া ট্রাক শিলিগুড়িতে নিয়ে এল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে এই ঘটনাতে কাউকে গ্রেপ্তার না করতে না পারলেও ঘটনার তদন্ত চালাচ্ছে  পুলিশ। কারণ এর আগেও বেশ কিছু ট্রাক চুরির ঘটনা ঘটেছিল নিউ জলপাইগুড়িতে। 




ওই ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এই ক্ষেত্রেও অপরাধীদের ধরে এই চক্রকে শেষ করতে চাইছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আদালতের মাধ্যমে ট্রাক এর মালিককে খোয়া যাওয়া ট্রাক তুলে দেওয়ার প্রচেষ্টা নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।



No comments:

Post a Comment

Post Top Ad