করোনা নিয়ে সচেতনতা বাড়াতে ও কুসংস্কার দূর করতে অভিনব উদ্যোগ
নিল অশোকনগরে একটি স্কুল। বিদ্যাসাগর বাণী ভবন নামের এই স্কুলটি আজ থেকে শুরু করল
একটি বিশেষ পথনাটিকা। প্রথম দিন আজ অনুষ্ঠিত হল অশোকনগর কল্যাণগড় পৌরসভার
সামনে।
এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক
মনোজ ঘোষ জানান , আমরা লক্ষ্য করছি যে মানুষের মধ্যে
একটা আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু এই মুহূর্তে এ নিয়ে আতঙ্কিত হবার মতন অবস্থা
আসেনি। বরং দরকার সতর্কতা। সেই কারণে
সচেতনতামূলক একটি নাটক আমরা মঞ্চস্থ করছি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। এর
মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে, কেটে যাবে অযথা আতঙ্ক।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর
কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার। তিনি
জানান, এই নাটকটি অত্যন্ত সময়োপযোগী এবং এই নাটকটি বিভিন্ন জায়গায়
মঞ্চস্থ হলো মানুষের মধ্যে ভুল ধারণা গুলো কেটে যাবে।
এই প্রসঙ্গে দশম শ্রেণীর ছাত্র সিদ্ধান্ত
চক্রবর্তী জানায় , আমাদের খুবই ভালো লাগছে সমাজ সচেতনতায়
আমরা এই নাটকটি করতে পারছি এবং করোনা
নিয়ে চারিদিকে যে আতঙ্ক ছড়াচ্ছে এবং কুসংস্কার ছড়াচ্ছে তার বিরুদ্ধে।
আমরা এই
নাটকে মানুষকে বোঝানোর চেষ্টা করব। খুবই ভালো লাগছে এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ
করতে পেরে। আগামীতে আরো এই পথনাটকের মাধ্যমে সচেতনতা প্রচার চলবে বলে স্কুলের তরফে
জানান হয়েছে।

No comments:
Post a Comment