পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের জগদানন্দপুরে রাধাগোবিন্দ মন্দির সংলগ্ন মুক্ত মঞ্চের শিলান্যাস ও গৌর জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক তথা পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পাণীগ্রাহী ,দাঁইহাট পৌরসভার পুরপ্রধান শিশির মন্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, জেলা পরিষদের সদস্যদ্বয় মণ্ডল আজিজুল ও তুষার সামন্ত,জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল সহ প্রমুখ। এই অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন এলাকাবাসীরা।

No comments:
Post a Comment