নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে রায়গঞ্জ পুরসভা ও যুব কল্যান দপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে দেশ বরেন্য মহান বিপ্লবী নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৪ তম জন্মজয়ন্তী ও সুভাষ উৎসব।
রায়গঞ্জ শহরের অশোকপল্লীতে নেতাজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ রায়গঞ্জ পুরসভার কাউন্সিলরগন।
এর আগে রায়গঞ্জ পুরসভা ও যুব কল্যান দপ্তরের সুভাষ উৎসব কমিটির পক্ষ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। শোভাত্রায় অংশ নেন রায়গঞ্জ শহরের বিশিষ্ট মানুষজন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, বুধবার থেকেই রায়গঞ্জ পুরসভা ও যুব কল্যান দপ্তরের যৌথ উদ্যোগে সুভাষ উৎসব শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁক প্রতিযোগিতা থেকে শুরু করে নেতাজী সুভাষ চন্দ্র বোস স্মারক বক্তব্য ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।

No comments:
Post a Comment