নিজস্ব সংবাদদাতাঃ সালটা ছিল ২০০১ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সৃজনী সংঘ শুরু করেছিল গণবিবাহ। তারপর থেকে বালুরঘাট শহরের উপর দিয়ে বয়ে চলা আত্রেয়ী নদীর মধ্যে দিয়ে বয়ে গেছে অনেক জল। কিন্তু সৃজনী সংঘ কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতা মাতাদের দুশ্চিন্তা দূর করতে প্রতিবছরই আয়োজন করেছে চলেছে গণবিবাহের আসর। মাঝে একটি বছর কিছু কারণবশত তারা এই গনবিবাহ আয়োজন করতে তারা পারেনি। কিন্তু তবুও পায়ে পায়ে তাদের এই গনবিবাহের অনুষ্ঠান ১৯ বছরে পদার্পণ করল। এই বছরও তার অন্যথা হয়নি।
এই বছর তারা ১০ জোড়া দরিদ্র নবদম্পতির চার হাত এক করে দিলেন। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের ইচ্ছে ছিল তারা এই বছর ১২ জোড়া নব দম্পতির বিবাহ সম্পন্ন করবেন। কিন্তু বয়সের কারণে দুই জোড়া নবদম্পতিকে তাদের বাতিল করতে হয়েছে। ভারতীয় বিচারব্যবস্থারকে সম্মান জানিয়ে সেই নব দম্পতির বিয়ের বয়স না হওয়ার দরুন সৃজনী সংঘের সদস্যরা সেই দুই জোড়া নবদম্পতির বিবাহ দেননি।
সৃজনী সংঘের সদস্যরা শুধু বিয়ে দিয়েই ক্ষান্ত থাকেননি, তারা এই ১০ জোড়া নব দম্পতির পরিবারের লোক সহ ৭০০ জন নিমন্ত্রিতের রাত্রিকালীন আহারের ব্যবস্থা করেছিল। সেই সাথে সাথে এই নবদম্পতিদের আগামী দিনের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন লেপ-তোষক, হাঁড়ি, কড়াই, থালা-বাসন সহ বিভিন্ন উপহার সামগ্রীও তারা তুলে দিয়েছেন। এই গনবিবাহের মাধ্যমে দরিদ্র কন্যাদায়গ্রস্ত পিতাদের দুশ্চিন্তা দূর করতে প্রতিবারের মত এই বছরও সৃজনী সংঘের এই গণবিবাহের আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাটের আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।



No comments:
Post a Comment