দাবি পূরনের লক্ষ্যে ভি আর পি দের পত্র বিপ্লবের ডাক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

দাবি পূরনের লক্ষ্যে ভি আর পি দের পত্র বিপ্লবের ডাক




নিজস্ব সংবাদদাতাঃ হুগলির পাণ্ডুয়াতে সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের রাজ্য কমিটির  ডাকে আয়োজিত হল ভি আর পি সংগঠনের সান্ধ্যকালীন সমাবেশ। এই সমাবেশ অংশ নেন সারা বাংলা থেকে জেলা কমিটির পদাধিকারী  নেতৃত্বের প্রায়  দুই শতাধিক ভি আর পি।

সংগঠনের রাজ্য সভাপতি মিজানুর রহমান এর দাবি, তারা দীর্ঘ দিন ধরে সরকারের কাছে তাদের  কর্মের নিশ্চয়তার ব্যাপারে দরবার করেন । বিগত লোকসভা নির্বাচনের আগে সরকারের দেওয়া  বহু প্রতিশ্রুতি পূরণ আজও হয়নি বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি বর্তমান সময়ে ভিআরপিদের দুর্বিসহ ও দুরাবস্থার কথা বর্ণনা করেন ।


রাজ্য কমিটির  সম্পাদক হরি সাধন রুইদাসের বক্তব্য, 'আর শান্তিপূর্ণ সমাবেশ নয়।' কলকাতাতে বিগত তিনটি  সমাবেশ করে ৩৩ হাজার গ্রামীন সম্পদ কর্মীদের সামান্য চাহিদা টুকুও পূরণ করতে সরকার এগিয়ে আসেনি। তাই তারা আগামী সপ্তাহের মধ্যে  সারা রাজ্য ব্যাপী পত্রবিপ্লব এর ডাক দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন ।

রাজ্য কমিটির আর এক সদস্য সুজাউদ্দিন আহমেদ জানান, সরকার যদি দুই মাসের মধ্যে কোন সুরাহা না করেন, তা হলে অনশনের পথ বেছে নেবেন । এ দিনের এই বৈঠকে বক্তব্য রাখেন  সংগঠনের রাজু আলি, লক্ষ্মী কান্ত দত্ত, রহমতুল্লা খান, সামিমা আসমান, বাকিবিল্লা গাজী,কৌশিক মন্ডল।

No comments:

Post a Comment

Post Top Ad