নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ চিলাপাতাতে বেড়াতে এসে বাইসন , হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণী দেখে খুশি দেশ বিদেশের পর্যটকরা । সারাবছর দেশ বিদেশ থেকে বহু পর্বটকের আগমন হয় আলিপুরদুয়ার জেলার চিলাপাতা জঙ্গলে ।
এখানে আসলেই দেখা মেলে হাতি, বাইসন, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণের । বর্তমানে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে চিলাপাতা জঙ্গল । কলকাতা থেকে ঘুরতে আসা একদল পর্যটক জানান, 'বাইসন, হাতি, হরিণ খুব কাছ থেকে জঙ্গলে দেখতে পেলাম, এত কাছ থেকে এর আগে দেখিনি'

No comments:
Post a Comment