প্রতীকী ছবি
ইভ-টিজ়ার ধরতে সাদা পোশাকে রাস্তায় টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার থেকে কয়েকটি দলে ভাগ হয়ে এই অভিযান শুরু করেছেন তাঁরা। প্রথম দিনেই দুই যুবককে গ্রেপ্তার করেছে ওই বাহিনী।
কলকাতার মানিকতলা থানার নারী পুলিশ সদস্যরা ইভ-টিজ়ার ধরতে এই অভিযান চালাচ্ছেন।
কলকাতার লালবাজারের এক কর্মকর্তা জানান, আপাতত মানিকতলা থানার বিভিন্ন বাসস্টপ, বাজার, শপিং মল, অটোস্ট্যান্ড, বিধাননগর স্টেশন এবং উল্টোডাঙা মেন রোডে বিকেলের পর থেকেই রাস্তায় নেমে পড়ছে ওই নারী বাহিনী। তাঁদের সহযোগিতা করছেন থানার পুরুষ কর্মীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, নারী পুলিশ কর্মীরা সাদা পোশাকে জনবহুল এলাকায় দাঁড়িয়ে থাকছেন। কিছুটা দূরে থাকছেন থানার অন্য কর্মীরা। কোনও ব্যক্তি ওই নারী কর্মীদের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে গেলে বা তাঁদের দেখে কটূক্তি করলেই অন্য পুলিশকর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে আটক করছেন। পরে থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।
সূত্র: কালের কণ্ঠ

No comments:
Post a Comment