মেয়ে পাচার ও দেহ ব্যবসার অভিযোগে কোচবিহার থেকে ধৃত ২ মহিলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

মেয়ে পাচার ও দেহ ব্যবসার অভিযোগে কোচবিহার থেকে ধৃত ২ মহিলা



নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : ভিন্ন রাজ্য থেকে মেয়ে নিয়ে এসে দেহ ব্যবসা চালিয়ে পাচারের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের মহিষবাথান এলাকায়। আজ এলাকাবাসী ২ মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় এক বাড়িতে বহুদিন ধরেই ভিন্ন রাজ্য থেকে মেয়ে নিয়ে এসে দেহ ব্যবসা চলত । তবে কোনরকম প্রমাণ ছাড়া তাদের ধরা যাচ্ছিল না। আজ সকালে হঠাৎ করে ওই ঘরের থেকে এক মেয়ের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা বাড়িতে ঢুকে ভিন্ন রাজ্যের দুই মেয়েকে উদ্ধার করে ।

এরপরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। খবর দেওয়া হয় পুন্ডিবাড়ী থানার পুলিশকে। পুলিশ এসে ওই দুই মহিলা সহ বাড়ীর মালকিনকেও আটক করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ী থানা পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad