নিজস্ব সংবাদদাতাঃ বাগানে কাজ বন্ধ, হাতির হানায় মৃত্যু একাধিক অভিযোগে শ্রমিকরা জাতীয় সড়ক অবরোধে। চারঘন্টা থেকে চলছে অবরোধ। বানারহাট রেড ব্যাঙ্ক চা বাগান সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কের ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
দীর্ঘদিন থেকে বন্ধ রেড ব্যাঙ্ক চা বাগানকে অবিলম্বে খোলার দাবি, সম্প্রতি বাগানের শালবনী এলাকায় হাতির হানায় জাহেদা খাতুন নামে এক মহিলার মৃত্যু এবং আরও এক মহিলার আহত হওয়ার ঘটনা ঘটে।বাগান বাসীদের অভিযোগ, বাগান দীর্ঘদিন থেকে বন্ধ পড়ে রয়েছে, বাগানের বিভিন্ন এলাকায় বিরাট জঙ্গলের জেরে প্রায়শই হাতি এবং চিতাবাঘের উপদ্রব দেখা দেয়। বাগানে ১০০ দিনের কাজও বন্ধ, বাগানের শ্রমিকদের মধ্যে অচলাবস্থা। সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে বাগানের পুরুষ এবং মহিলা শ্রমিকরা এদিন বাগানের সামনে জাতীয় সড়ক অবরোধে বসে পড়েন।
ঘটনার জেরে ব্যাপক যানজট দেখা দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বানারহাট থানার পুলিশ এবং ধূপগুড়ির বিডিও শঙখদ্বীপ দাস। বিডিও এবং বানারহাট থানার আই সি শ্রমিকদের সঙ্গে একাধিকবার কথা বলে অবরোধ তুলতে ব্যর্থ হয়। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ডেন্ডুপ শেরপা সহ অতিরিক্ত পুলিশ বাহিনী।

No comments:
Post a Comment