নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:- চকোলেটের প্রলোভন দেখিয়ে বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মেখলিগঞ্জে, অভিযুক্ত বাপি কাহালীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মেখলিগঞ্জ থানায় বিক্ষোভ দেখাল নাগরিক সমাজ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মেখলিগঞ্জ পুরসভার ৬ নং ওয়ার্ডে। জানা গেছে ১১ বছর বয়সের নাবালিকা মেয়ে বাড়ীর পাশে অভিযুক্তের দোকানের সামনে তার বান্ধবীদের সাথে খেলা করছিল। অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে তার দোকানে ও পরে নিজের ফাঁকা বাড়ীতে ঘরের ভিতরে নিয়ে যায়। এরপর অভিযুক্ত ব্যক্তি নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এ নিয়ে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার বাবা। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
পরিবারের আরও দাবী, ধর্ষণ করার সময় নাবালিকা ব্যথা অনুভব করে কান্নাকাটি করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেয় । নাবালিকা বাড়ী ফিরে কান্নাকাটি করতে থাকে। এরপর নাবালিকার মা নিজের কন্যার অস্বাভাবিক আচরণ দেখে প্রশ্ন করলে নাবালিকা গোটা ঘটনা বলে। নাবালিকার পরিবার দোষীর কঠোর শাস্তি দাবি করেছে।
অন্যদিকে এই ঘটনায় নিন্দার ঝড় মেখলিগঞ্জ জুড়ে। আজ মেখলিগঞ্জ থানায় নাগরিক মঞ্চের পক্ষ থেকে মেখলিগঞ্জ থানায় বিক্ষোভ দেখানো হয়। থানা ঘেরাও করে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে বিক্ষোভ কারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেয় পুলিশ প্রশাসন।

No comments:
Post a Comment