বালুরঘাট পৌরসভার উদ্যোগে আজ থেকে শুরু হল ৩৩ তম ফুল মেলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

বালুরঘাট পৌরসভার উদ্যোগে আজ থেকে শুরু হল ৩৩ তম ফুল মেলা




নিজস্ব সংবাদদাতাঃ বালুরঘাট পৌরসভার উদ্যোগে আজ থেকে শুরু হল ৩৩ তম বর্ষ ফুল মেলা। এই ফুলমেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য শংকর চক্রবর্তী, বালুঘাট পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন বিশ্বরঞ্জন মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এই ফুলমেলা চলবে আগামী ২৬ শে জানুয়ারি পর্যন্ত। এই ফুলমেলা উপলক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন দেশ বিদেশের ফুলের সাথে সাথে বাড়ীতে তৈরি বিভিন্ন  টবে তৈরি ফল ও সবজির প্রতিযোগিতাও হয়।

এই ফুল মেলা উপলক্ষ্যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জানা গেছে, ফুল মেলা উপলক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। প্রতি বছরের মতো এবছরও ফুল মেলা উপলক্ষ্যে বালুরঘাটে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad