ধূপগুড়ি থানা ও ময়নাগুড়ি থানার মধ্যে ক্রিকেট ম্যাচ ঘিরে টান টান উত্তেজনা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

ধূপগুড়ি থানা ও ময়নাগুড়ি থানার মধ্যে ক্রিকেট ম্যাচ ঘিরে টান টান উত্তেজনা





নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়ি পুলিশ  ক্রিকেটে জয়ী ময়নাগুড়ি থানা। শুক্রবার দুপুরে ধূপগুড়ির বৈরাতিগুড়ি স্কুল ময়দানে এই ক্রিকেট টুর্নামেন্টে মাঠে অংশ গ্রহন করে  ধূপগুড়ি থানা এবং ময়নাগুড়ি থানা। এদিনের ক্রিকেট ম্যাচে ময়নাগুড়ি থানার হয়ে খেলতে নামেন জলপাইগুড়ির ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামা সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারর। এদিকে ধূপগুড়ি থানার হয়ে ধূপগুড়ি থানার আই সি সুবীর কর্মকার, ট্রাফিক গার্ডের ওসি অভিজিৎ সিনহা সহ পুলিশ কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা।

১৫ ওভারের এই ম্যাচে ধূপগুড়ি থানার খেলোয়াড় তালিকায় নাম ছিল জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপার। কিন্তু তিনি খেলার শেষে পৌঁছান মাঠে। এদিনের এই ম্যাচের উদ্বোধনে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলার অর্পিতা ঘোষ সহ বিশিষ্টরা। ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নামেন ধূপগুড়ি থানার ট্রাফিক ওসি অভিজিৎ সিনহা। ১৫ ওভারের শেষে ধূপগুড়ি থানার সংগৃহীত রান ছিল ৮৪ এবং খেলার দ্বিতীয় ভাগে ব্যাটিং করতে  নেমে ময়নাগুড়ি থানার ১৪ ওভারে সংগ্রহ করে ৮৫ রান, মাত্র ৬ উইকেটের বিনিময়ে। দুই থানার এই লড়াইয়ে অ্যাম্পিয়ারের ভূমিকায় ছিলেন ময়নাগুড়ি এলাকার সাংবাদিক সোমনাথ চক্রবর্তী। থানার এই ম্যাচ দেখতে মাঠে উত্তেজনা ছিল টান টান।

No comments:

Post a Comment

Post Top Ad