মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বংশীহারী ব্লকে অনুষ্ঠিত হল আদিবাসী উৎসব - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বংশীহারী ব্লকে অনুষ্ঠিত হল আদিবাসী উৎসব





নিজস্ব সংবাদদাতাঃ  বংশীহারী ব্লকের তিন নাম্বার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের বড় বোন এলাকায় অনুষ্ঠিত হল আদিবাসী উৎসব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই আদিবাসী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পাল, বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদ, সভাপতি রিনা সরকার সহ তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট সুরজিৎ ঘোষ সহ আরও অনেকে।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করে বংশীহারী ব্লকের ভিডিও সুদেষ্ণা পাল এবং বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার এবং গণেশ প্রসাদ। এই মেলা উপলক্ষ্যে সেখানে 8 টি স্টল করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad