নিজস্ব সংবাদদাতাঃ জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক মহিলা সহ তিন জন। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানা শ্রীপুর গ্রামে।
জানা গেছে ১০ কাঠা জমি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে গোকুল বিশ্বাসের বিবাদ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগ, গতকাল রাতে গ্রামের বেশ কিছু মানুষ তাদের উপর হামলা চালায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
আহতরা জানিয়েছেন, কয়েকদিন আগে অভিযুক্তরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছিল। পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ নিস্ক্রিয় থাকায় অভিযুক্তরা তাদের উপর হামলা চালানোর সাহস পেল।গোয়ালপোখর থানার ওসি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। নিস্ক্রিয়তার অভিযোগ ঠিক নয়।

No comments:
Post a Comment