নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:- ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকা। শুক্রবার আরপিএফ এবং জিআরপিএফ- এর যৌথ উদ্যোগে পুলিশ কুকুরের সাহায্যে নিউকোচবিহার স্টেশনে আগত বিভিন্ন যাত্রীবাহী ট্রেন তৎসহ স্টেশন সংলগ্ন বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হল।
প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তায় গাফিলতি যাতে কোন ভাবেই না থাকে, সেদিকে লক্ষ্য রেখেই এই তল্লাশি বলে জানা যায়। কোচবিহারের অনতিদূরেই আসাম রাজ্য। তাই আসাম থেকে আগত প্রত্যেকটি যাত্রীবাহী ট্রেনকে জিআরপিএফ এবং আরপিএফের পক্ষ থেকে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে নিউ কোচবিহার স্টেশনকে।

No comments:
Post a Comment