নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে । আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা জাতীয় পতাকা উত্তোলন করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি।
অপরদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ফালাকাটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে তেরঙ্গা যাত্রা শহর পরিক্রমা করে । তেরঙ্গা যাত্রা টি ফালাকাটা মিল রোড এলাকা থেকে শুরু হয়ে, শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় ফালাকাটা স্টেশন সংলগ্ন এলাকায় গিয়ে। এদিন ১২০ মিটার তেরঙ্গা নিয়ে ফালাকাটা শহর পরিক্রমা করে ।


No comments:
Post a Comment