নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে লোকালয়ের খুব কাছে চলে এসেছে গণ্ডার এবং এত কাছ থেকে গণ্ডার দেখতে পেয়ে খুশি জলদাপাড়াতে ঘুরতে আসা পর্যটকরা। বুধবার বিকেলে মাদারিহাট থানার পিছনে জলদাপাড়া লজের সামনে চলে আসে একটি গণ্ডার আর লজে বসে গণ্ডারের দর্শন হয়ে যাওযায় খুশি পর্যটকরা।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত । আর এই এক শৃঙ্গ গণ্ডার দেখার জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের আগমন ঘটে মাদারিহাটে জলদাপাড়াতে এবং জলদাপাড়াতে এসে পর্যটকরা কার সাফারি , হাতি সাফারি করে জঙ্গলে ঘুরে গণ্ডারের দর্শন মেলার জন্য্য। কিন্ত বুধবার লজে বসেই গণ্ডারের দর্শন হয়ে যাওযায় খুশি পর্যটকরা। জলদাপাড়া লজ ম্যানেজার নিরঞ্জন সাহা জানান, খুব কাছেই আজ চলে এসেছিল গণ্ডার আর এত কাছের থেকে গণ্ডার দেখে খুশি পর্যটকরা।

No comments:
Post a Comment