২৫ তম রাজ্যস্তরীয় আদিবাসী ভাষায় রচিত একাঙ্ক নাটক প্রতিযোগিতার সূচনা হল কালচিনি ব্লকে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 January 2020

২৫ তম রাজ্যস্তরীয় আদিবাসী ভাষায় রচিত একাঙ্ক নাটক প্রতিযোগিতার সূচনা হল কালচিনি ব্লকে





নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : বুধবার আলিপুরদুয়ার জেলার  কালচিনি চা বাগানের রবি-ভানু-বিরসা কমিউনিটি হলে ২৫ তম রাজ্যস্তরীয় আদিবাসী   ভাষায় রচিত একাঙ্ক নাটক  প্রতিযোগিতা শুরু হল। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন আদিবাসী ও অনগ্ৰসর মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। সাথে ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, প্রাক্তন সাংসদ দশরথ তিরকি সহ জেলা ও ব্লকের প্রশাসনিক কর্তা ও জন নেতারা।


দু দিনের প্রতিযোগিতায় পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ রাজ‍্যের বিভিন্ন জেলার আদিবাসী শিল্পীর প্রতিযোগিতায় অংশগ্ৰহন করতে এসেছেন। জেলা শাসক বলেন আদিবাসী জনজাতির কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে এই ধরনের অনুষ্ঠান সহায়ক হবে। রাজ‍্য ভূমি ও ভূমি রাজস্ব ও উদ্ধাস্তু পুনরবাসন কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামী,  কালচিনি র বিডিও ভূষণ শেরপা, কালচিনি পঞ্চায়েত সমিতির  সভাপতি অরুনা পরিয়ার, সহ সভাপতি প্রভাত মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad