আচমকা হাতির হানায় মৃত্যু এক মহিলার, আহত আরও এক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

আচমকা হাতির হানায় মৃত্যু এক মহিলার, আহত আরও এক





নিজস্ব সংবাদদাতাঃ গরুর জন্য ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু বন্ধ বাগানের মহিলার। আহত আরও এক মহিলা। ঘটনায় ব্যাপক ক্ষোভ এবং আতঙ্ক দানা বেধেছে ঐ বাগান পার্শ্ববর্তী এলাকা এবং বাগানের চা শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে।

শুক্রবার সকালে আনুমানিক সাড়ে ১১ টা নাগাদ বানারহাট থানার অন্তর্গত বন্ধ রেডব্যাঙ্ক চা বাগানে ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম জাহিদা খাতুন (৪৮), আহত মহিলা বিবিয়া ওরাঁও বাগানের স্থানীয় বাসিন্দা। এদিন তারা বাগানের একটি এলাকায় ঘাস কাটছিলেন। সেই সময় আচমকা হাতি আক্রমন চালায়। আহতদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে জাহিদা খাতুনকে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর এবং বিবিয়া ওরাওকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে মাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় জাহিদা খাতুনের। ঘটনা জানতে পেরে বানারহাট হাসপাতালে আহতদের দেখতে আসেন বনদফতরের অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধূরী। তিনি জানান ঐ রেড  চা বাগান দীর্ঘদিন  থেকে বন্ধ পড়ে থাকার জন্য বাগানের চা গাছের উপর ঝোপ ঝাড় সৃষ্টি হয়েছে, যার ফলে বাগানে হাতির উপস্থিতি রাস্তা থেকে বোঝা যায় না। একাধিক বার সংশ্লিষ্ট দফতরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলেও কোন ফল মেলেনি। এই বাগানের শালবনী এলাকাতে এই ধরনের ঝোপ বিরাট আকার ধারন করেছে। 
 
 ঘটনার পর স্বাভাবিক ভাবেই রেডব্যাঙ্ক চা বাগানে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। বনদফতরের পক্ষ থেকে সরকারী নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতের চিকিত্সার ব্যবস্থা বনদপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে বলে জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad