দিদিমণি যখনই হারতে শুরু করলেন, তখনই ইভিএম- এ কারচুপি শুরু হয়ে গেল: দিলীপ ঘোষ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

দিদিমণি যখনই হারতে শুরু করলেন, তখনই ইভিএম- এ কারচুপি শুরু হয়ে গেল: দিলীপ ঘোষ




নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভার উপ নির্বাচনকে কেন্দ্র করে জোরদার রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিল বিজেপি। শুক্রবার ফালাকাটার জটেশ্বরে দলীয় রূপরেখা ঠিক করতে বিজেপি কর্মীদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সংযোজক অরবিন্দ মেনন।

ওই বৈঠকে  তিনি দলের কর্মীদের ভোটের ময়দানে নামার জন্য বেশ কিছু জরুরি নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জানান, "রাজ্য সরকার ইভিএম অথবা ব্যালট যাতেই ভোট করুন না কেন, আমাদের তাতে কিছুই এসে যায় না। যখন দিদিমনি ২০১১ সালে ইভিএমএ জিতেছিলেন তখন প্রশ্ন ওঠে নি। যখনই তিনি হারতে শুরু করলেন তখনই ইভিএমে কারচুপি শুরু হয়ে গেল। বাহানা ছেড়ে উনি ভোটের ময়দানে তো আসুন। তারপর দেখছি। ভয় পেয়ে রাজ্যের পুরসভা ভোট গুলি আটকে রেখে বসে আছেন। নির্বাচনে তো ওনাকে আসতেই হবে। তখন বোঝা যাবে কার কত দম!"

No comments:

Post a Comment

Post Top Ad