মাল বোঝাই লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

মাল বোঝাই লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু





নিজস্ব সংবাদদাতা, ২৭ জানুয়ারি ইটাহার: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। এদিন সকাল নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার বালুরঘাট ইটাহার রাজ্য সড়কে কুযালতোর এলাকায়।

জানা গিয়েছে, প্রতিরাজপুর অঞ্চলের ভেলাগাছি এলাকার বাসিন্দা সুবিত সরকার (২৫), মোটর সাইকেল নিয়ে ইটাহারে আসার সময় বালুরঘাট মুখি একটি দশ চাকার মালবোঝাই লরি সুবিত সরকারের মোটর সাইকেলে ধাক্কা মারলে ঘটনা স্থলে মৃত্যু হয় সুবিত সরকারের। ফলে এলাকায় জানা জটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। অবশেষে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইটাহার থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক লরি আটক করে ইটাহার থানায় নিয়ে আসে, তবে চালক ও খালাসি পলাতক বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad