প্রেমের চেহারা কি? জটিল মানুষেরা আবেগ কিভাবে প্রকাশ করতে পারে? মুখে কিছু না বলেও প্রেম জানিয়ে দেওয়া যায় কি?
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা বলছেন-প্রেমের কোন ভাষা নেই। মুখে না বলেও জানিয়ে দেওয়া যায় সবকিছু। শুধু বোঝার মত দৃষ্টি থাকতে হয়।
ইউনিভার্সিটি অফ হাইফার প্রফেসর এরন বেন-জিভ বলছেন-প্রেমের নাকি একটা গভীর দৃষ্টি বিনিময় আছে। তিনি একজন প্রেমিকার অভিব্যক্তি তুলে ধরে বলেন-‘তার মায়াবী চোখ আর গভীর চাহনি আমাকে আকৃষ্ট করেছে। আমার কাছে ঐ চাহনি ছিল শীতের কুয়াশার মাঝে ঘাসে ভেজা শিশিরের মত’।
মনের রাজ্যের আয়না বলা হয় চোখ। সেন্ট অগাস্টিনের বিখ্যাত উক্তিটি জানো? তিনি চোখকে আত্মার জানালা বলেছেন। প্রেমের চেহারা শনাক্ত করতে শুধু চোখের ভাষা বুঝতে পারার মত চোখ চাই।
রবি ঠাকুরের এই চরণ পুরোটা খোলসা করে দিয়েছে-“প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন চৈত্রমাস- তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ”।
(সংগৃহীত)

No comments:
Post a Comment