সঙ্গমে আনুন একটু নতুনত্বের ছোঁয়া - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 13 January 2020

সঙ্গমে আনুন একটু নতুনত্বের ছোঁয়া





সেক্স বা যৌনতা মানেই কিন্তু সবসময়ে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা নয়। ভাল যৌনজীবন আসে ভাল সম্পর্ক থেকে। তাই স্ত্রী বা বান্ধবীর সঙ্গে মনের বাঁধনটা সবথেকে আগে পোক্ত করা জরুরি। শরীরের নয়, আগে মেটান মনের খিদে।

* ডেট-এ যান। স্ত্রীর সঙ্গে রোজ দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঝগড়া-ভালবাসা সবই হচ্ছে। কিন্তু মাঝেমধ্যে হারিয়ে যান অজানা ঠিকানায় এবং একটি নিরিবিলি হোটেল বুক করুন।

* ‘সেক্স’ মানেই শুধু ইন্টারকোর্স নয়। তার আগে-পরে আরও অনেক কিছু আছে। সেগুলির প্রতি যত্নবান হওয়া উচিৎ।

* যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা করুন।

* মনের গোপন ইচ্ছেটি লুকিয়ে রাখবেন না। খোলাখুলি স্বীকার করুন।

* পর্নোগ্রাফি আপনার শত্রু নয়। সেক্স-এ লজ্জা নেই, পর্নোগ্রাফিতে লজ্জা! স্ত্রী বা বান্ধবীর সঙ্গে দেখতে পারেন। কাজে আসবে।

* ‘সেক্স’-কে কর্তব্য হিসেবে ধরবেন না। এটি স্বাভাবিক নিয়মে, অতি স্বাভাবিক একটি ক্রিয়া। ঘড়ি ধরে, দিনক্ষণ বেঁধে যৌনতা আসে না। সে সব করতে গেলে মুশকিল।

* একসঙ্গে শুতে যান। মাঝেমধ্যে নানা কাজে সেটা সম্ভব না-ও হতে পারে। কিন্তু চেষ্টা করুন।

* লজ্জা সরিয়ে রাখুন। সবসময়ে সঙ্গী বা সঙ্গিনীই এগিয়ে আসবেন, এমনটা ভাবা ভুল। কখনও আপনি, কখনও উনি— এগিয়ে আসুন দু’জনেই।

* যৌনজীবনে একঘেঁয়েমি আসতে দেবেন না। এর জন্য নিজেদের মতো করেই নানা পরীক্ষার পথ বের করে নিন। এতে যৌনজীবন আরও সক্রিয় থাকবে।






সূত্র: বিনোদন জগৎ

No comments:

Post a Comment

Post Top Ad