বিয়ের পরে মেয়েদের মোটা হওয়ার রহস্য উন্মোচন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 13 January 2020

বিয়ের পরে মেয়েদের মোটা হওয়ার রহস্য উন্মোচন







কিছুদিন আগে কলেজের এক বান্ধবীর সাথে দেখা হল। ওর বিয়ে হয়েছে এক বছর হল। এতদিন পরে ওকে দেখে হঠাৎ চমকে গেলাম। কারণ যে মেয়েটা এত ছিপছিপে গড়নের ছিল, সে আজ বেশ গাবলু-গুবলু হয়ে গেছে। বাড়ী ফিরেও ওর কথাই মনে পড়তে থাকল।

এভাবে ভাবতে ভাবতেই একটা প্রশ্ন উঁকি দিল মনে। বিয়ের পরই মেয়েরা কেন মোটা হয়ে যায়?

বিশ্বের ৯টি দেশে সমীক্ষা চালিয়ে দেখা গেছে, এর জন্য দায়ী বিয়ের পর দৈনন্দিন জীবনযাত্রা। বিয়ে, মানুষের স্বাস্থ্য ও মনের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলে। একটা ফিল গুড এফেক্ট কাজ করে। এর উপর বিয়ের পর দম্পতিরা অবিবাহিতদের তুলনায় স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন। কিন্তু, সেইসময় কায়িক পরিশ্রমের মাত্রা তুলনামূলকভাবে অনেকটা কমে যায়। ফলে অর্জিত শক্তি খরচ হওয়ার জায়গা পায় না। সেই শক্তি সঞ্চিত হতে থাকে শরীরের মধ্যেই, যার জেরে শরীরে মেদ বাড়তে থাকে।





সূত্র: বিনোদন জগৎ

No comments:

Post a Comment

Post Top Ad