উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা দিতে পারে যেকোন বয়সী মানুষের মধ্যেই। অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাসের অভাবে অনেকেই খুব কম বয়সে উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত হন। উচ্চ রক্তচাপ হলে খাবারের নিয়ন্ত্রণ খুবই জরুরি। জেনে নিন উচ্চ রক্তচাপের সমস্যায় কোন খাবারগুলো থেকে দূরে থাকবেন–
ফাস্ট ফুড: প্যাকেটজাত এবং প্রসেসড ফুডগুলোর মধ্যেই সবথেকে বেশি উচ্চ রক্তচাপ সৃষ্টিকারক উপাদান থাকে। এই ফাস্ট ফুড এবং বেকারি খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম, প্রিজারবেটিভ, বিষাক্ত রঙ, এবং ক্ষতিকারক চর্বি ডালডা ব্যবহার করা হয়। এইসব উপাদানই উচ্চ রক্তচাপের রোগীর জন্য ভীষণ ক্ষতিকর।
লবণ: উচ্চ রক্তচাপের সমস্যা হলে প্রথমেই লবণ থেকে দূরে থাকতে হবে। কারণ শরীরে মাত্রাতিরিক্ত সোডিয়াম জমা হলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য লবণ খুবই ক্ষতিকর। সেজন্য খুবই সীমিত পরিমাণ লবণ দিয়ে খাবার তৈরি করে খাবেন। বাড়তি লবণ নিয়ে খাবার খাওয়ার অভ্যাস থাকলে তাও দূর করতে হবে।
ডিমের কুসুম: ডিমের কুসুম খেলে রক্তচাপ বৃদ্ধি পায়, সেই সাথে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও, যা মানুষের শরীরের কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
(সংগৃহীত)

No comments:
Post a Comment