টাকে চুল গজাতে সাহায্য করবে এই পাতা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

টাকে চুল গজাতে সাহায্য করবে এই পাতা





চুল পড়ার সমস্যা মারাত্মক সমস্যা। চুল পড়ে অল্প দিনের মধ্যেই টাক দেখা যায় মাথায়। তবে চুলপড়া কমাতে সাহায্য করে নিমপাতা।

নিমপাতার উপকারগুলি জেনে নিন –

১. নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’ এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আমাদের ত্বক ও চুল ভালো রাখে।

২. ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে নিমপাতা খুবই কার্যকরী! ব্রণ দূর করতে নিমপাতা ব্যবহার করতে পারেন।

৩. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচাহলুদ ব্যবহার করতে পারেন। তবে হলুদ ব্যবহার করার পর কয়েক ঘণ্টা রোদে যাবেন না।

৪. দাঁত ভালো রাখতে নিমের ডাল খুবই উপকারী। মুখের দুর্গন্ধ দূর করতে আর দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিম বেশ ভালো কাজ করে।

৫. কেটে বা পুড়ে গেলে ক্ষত স্থানে নিমপাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে।

৬. নিমপাতা রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে শুকিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

৭. মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিমপাতার রস ব্যবহার করতে পারেন। নিমপাতার রস মাথায় নিয়মিত লাগাতে পারলে এই চুলকানির সমস্যা কমে যায়।

৮. নিমপাতার রসে চুলের গোড়া শক্ত হয়। এ ছাড়া চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমে যায় এবং নতুন চুল গজাতে শুরু করে।





সূত্র: বার্তা টিভি

No comments:

Post a Comment

Post Top Ad