পুরুষের একটি প্রধান সমস্যা হল তার বীর্যের গুণগত মান। গুণগত মান ঠিক না থাকলে সে যত চেষ্টাই করুক না কেন তার থেকে ভাল সুস্থ সবল সন্তান আশা করা যায় না। পুরুষের বীর্যের মান কিভাবে বাড়ানো যায় এজন্য অনেকেই ইন্টারনেট এ সার্চ করে থাকেন।
পুরুষ বন্ধ্যাত্বের মধ্যে ৯০ শতাংশ দায়ী অনুন্নত বীর্য বা স্বল্প পরিমান বীর্য। আর প্রতি ২৫ জনে একজন পুরুষ এর শিকার হন। বাইরের খাবার, বিশ্রামের অভাব, খাবারের ভেজাল, ধূমপান ও মদ্যপান ইত্যাদি নানান কারণে পুরুষের স্পার্মের গুনাগুণ কমে গেছে অনেকটাই। তাই আগের তুলনায় পুরুষের বন্ধ্যাত্বের হারও বাড়ছে।
চকোলেট ভালোবাসেন? তাহলে আপনার জন্য সুখবর হল ডার্ক চকোলেট স্পার্মের পরিমাণ বাড়ায় এবং গুনাগুণ বৃদ্ধি করে। ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা যৌন উদ্দীপনা বৃদ্ধি করতে ভূমিকা রাখে। এছাড়াও ডার্ক চকোলেটে আছে L-Arginine HCL ও অ্যামিনো অ্যাসিড। এই উপাদানগুলো স্পার্মের সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে যে, যেসব পুরুষ নিয়মিত অল্প করে হলেও ডার্ক চকোলেট খায় তাদের যৌন ক্ষমতা অন্যদের তুলনায় বেশি।
কলা
কলা স্পার্মের পরিমাণ উল্ল্যেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে। কলায় বোমেনাইল নামের বিশেষ এক ধরণের এঞ্জাইম আছে, যা যৌন উদ্দীপক হরমোন গুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও কলায় ভিটামিন বি১, ভিটামিন এ ও ভিটামিন সি আছে যেগুলো শরীরের শক্তি বাড়ায় এবং স্পার্ম উৎপাদন বাড়াতে সহায়তা করে।
সূত্র: বার্তা টিভি

No comments:
Post a Comment