আগামী ৩ মাসের মধ্যেই করোনা ভাইরাসের প্রতিষেধক আসতে চলেছে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

আগামী ৩ মাসের মধ্যেই করোনা ভাইরাসের প্রতিষেধক আসতে চলেছে




বর্তমানে বিশ্বব্যাপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস রোধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন সহ উন্নত রাষ্ট্রগুলো। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের একদল গবেষক আশা করছেন, আগামী তিন মাসের মধ্যে তারা আক্রান্তদের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে সক্ষম হবেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) বরাতে ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে আক্রান্তদের শরীরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সম্ভব হলে তা হবে বিরল ঘটনা। কেননা, এর আগে কোনও মহামারীতে এত দ্রুততম সময়ে প্রতিষেধক আবিষ্কার করে তা প্রয়োগের রেকর্ড নেই।

প্রতিবেদনে আরও বলা হয়, জেনেটিক কোড আরএনএ (রাইবো নিউক্লিক অ্যাসিড) বিশ্লেষণ করে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। জেনেটিক কোড হাতে এলেই করোনাভাইরাসের কোনও নমুনা সংগ্রহ ছাড়াই ভ্যাকসিন তৈরিতে সক্ষম হবেন তারা।

চীনের বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছেন, তারা নতুন করোনাভাইরাসের জেনেটিক ক্রমবিন্যাস শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এর ফলে প্রতিষেধক আবিষ্কার এখন সহজ হবে।

এর আগে ২০০৩ সালে সার্স (সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম) মহামারী আকার ধারণ করলে এর প্রতিষেধক আবিষ্কারে ২০ মাস সময় নেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।






সূত্র: লেটেস্ট বিডিনিউজ

No comments:

Post a Comment

Post Top Ad