সারাদিন যখন কম্পিউটারে কাজ করতে হয়, জেনে নিন সুস্থ থাকার উপায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

সারাদিন যখন কম্পিউটারে কাজ করতে হয়, জেনে নিন সুস্থ থাকার উপায়





অফিসে বেশিরভাগ সময় কম্পিউটারে কাজ করেন। বাসায় ফিরেই চোখ রাখেন স্মার্টফোন কিংবা টিভিতে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেলে চোখের অবস্থা একেবারেই শোচনীয় হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ মতো চললে সারাদিন কম্পিউটার ও স্মার্টফোনে কাজ করেও চোখ ভালো রাখা যায়। 

কম্পিউটারে কাজ করার সময় খেয়াল রাখুন চারদিক থেকে অতিরিক্ত আলো যেন আপনার কম্পিউটারে এসে না পড়ে। প্রয়োজনে কম্পিউটারের ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নিন।

ঘন ঘন চোখের পাতা ফেলুন। সাধারণত প্রতি ৩-৪ সেকেন্ড পরপর চোখের পাতা ফেলা চোখের ছোটোখাটো সমস্যার সমাধান করে, একটানা কাজ থেকে চোখকে বিশ্রামও দেয়। এতে দৃষ্টিশক্তি ভাল থাকে। যারা কম্পিউটার ও মোবাইল ফোন বেশি ব্যবহার করেন, তাদের চোখের রেটিনা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাদের ক্ষেত্রে এই ‘আই ব্লিংকিং’ ব্যায়াম খুবই উপযোগী। এতে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা কমে এবং চোখের রক্ত সরবরাহ বৃদ্ধি পায়।

কাজের ফাঁকে চোখকে বিশ্রাম দিন, অন্তত ৩০ মিনিট অন্তর কাজ বন্ধ রাখুন ২-৩ মিনিটের জন্য। চোখ বন্ধ করে বসে থাকতে পারেন  বা এদিক ওদিক হেঁটে আসুন। দিনে বেশ কয়েকবার এভাবে করুন। এতে চোখের রক্ত সরবরাহ বাড়বে এবং চোখের পেশি সক্রিয় থাকবে।

মাঝে মাঝে চোখে জলের ঝাপটা দিন। সারাদিনে ১০ থেকে ১৫ বার চোখে জলের ঝাপটা দিন। তাতে চোখ ঠান্ডা থাকে। চোখ আর্দ্র হয় ও রক্তসঞ্চালন বাড়ে। তবে একদম ঠান্ডা বা মাত্রাতিরিক্ত গরম জল দেবেন না চোখে।

চোখ ভাল রাখতে গাজরের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি, বাদাম, কমলালেবু খান। টাটকা শাক-সবজিতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি, যা চোখের কর্নিয়া ভাল রাখতে সাহায্য করে।

পর্যাপ্ত ঘুম প্রয়োজন। সারাদিনের কাজের পর অন্তত আট ঘণ্টা ঘুম জরুরী। রাতে ঘুমের আধঘণ্টা আগে ফোন বা ল্যাপটপ বন্ধ করে দিন। 








সূত্র: সমকাল

No comments:

Post a Comment

Post Top Ad