বিয়ের আসর থেকে হিন্দু তরুণীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলেন শাহরুখ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

বিয়ের আসর থেকে হিন্দু তরুণীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলেন শাহরুখ






বিয়ের আসর থেকে তুলে নিয়ে গিয়ে এক হিন্দু তরুণীকে বিয়ের অভিযোগ ওঠল এক মুসলিম যুবকের বিরুদ্ধে। অপহরণকারীরা বিয়ের সার্টিফিকেটও পাঠিয়ে দিয়েছে তরুণীর পরিবারের কাছে। যদিও ওই সার্টিফিকেট ভুয়া বলেই দাবি তরুণী পরিবারের। এই ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাতিয়ারি জেলায়।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২৪ বছর বয়সী ওই তরুণীর নাম ভারতি বাই। করাচি থেকে ২১৫ কিলোমিটার দূরে মাতিয়ারির হালা শহরে বসেছিল বিয়ের আসর। ভারতির বাবা কিশোর জানিয়েছেন, বিয়ে সবে শুরু হয়েছিল। তখনই সেখানে অস্ত্র নিয়ে ঢুকে পড়ে কয়েকজন যুবক। জোর করে মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তারাই খবর পাঠায় ভারতিকে ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করেছে শাহরুখ গুল নামে এক যুবক। সেই বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভারতীর পরিবারের দাবি, ধর্ম পরিবর্তনের পরে ভারতির নাম বদলে বুশরা রাখা হয়েছে। বিয়ের যে নথি তাদের হাতে এসেছে, সেটাও ভুয়া বলে দাবি করেছেন মেয়ের বাবা কিশোর।

এই অভিযোগ উড়িয়ে শাহরুখ গুল দাবি করেছেন যে, ভারতির ধর্ম পরিবর্তন করানো হয়েছিল গত বছর ১ ডিসেম্বর। কিন্তু সেটা মানতে চায়নি তার পরিবার। উল্টে ভারতির বাড়ির লোকজনই নাকি মেয়েকে জোর করে ধরে এনে এক হিন্দু যুবকের সঙ্গে তার বিয়ে দিচ্ছিল। তাই বিয়ের আসর থেকে তাকে অপহরণ করা হয়।







সূত্র: কালের কণ্ঠ

No comments:

Post a Comment

Post Top Ad