অতিরিক্ত খোলামেলা পোশাক পরে সমালোচনার মধ্যমণি হলেন প্রিয়াঙ্কা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

অতিরিক্ত খোলামেলা পোশাক পরে সমালোচনার মধ্যমণি হলেন প্রিয়াঙ্কা




গ্র্যামির পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে যেরকম খোলামেলা পোশাকে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা, তাতে সকলেরই চক্ষু চড়কগাছ। আন্তর্জাতিক একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি যতোটা খোলামেলাভাবে হাজির হলেন তাতে অতি বড় ফ্যাশন সচেতন মানুষজনও অবাক হবেন।

সাদা একটি বুক খোলা গাউনে তার নাভির উপর থাকা একটি উজ্জ্বল পাথর সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে। আর প্রিয়াঙ্কার পাশে চকলেট রঙের পোশাকে নিক জোনাসও হয়ে ওঠেন আকর্ষণীয়।

স্বভাবতই প্রিয়াঙ্কা ও নিক এমনিতেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এর আগে ডিজাইনার নিকোলাস জেবরানের একটি প্যাস্টাল শেডের শার্টিনের গাউন পরে  ‘প্রি-গ্র্যামিজ’ লুক শেয়ার করেন প্রিয়াঙ্কা। কিন্তু ওই ঝলমলে সন্ধ্যায় যেভাবে সাহসী পোশাকে গ্র্যামিতে হাজির হলেন প্রিয়াঙ্কা তাতে অনেকেই সমালোচনা করছেন তাকে।

প্রিয়াঙ্কা ও নিক জোনাস যখন লস অ্যাঞ্জেলসের স্ট্যাপলস সেন্টারে গ্রামি অ্যাওয়ার্ডের রাতে উপস্থিত হলেন তখন ক্যামেরার সব ফ্ল্যাশ ঝলক দিচ্ছিল তাদের লক্ষ্য করেই।

জোনাস ব্রাদার্সের নিক জোনাস, জো জোনাস এবং কেভিন জোনাস পপ বিভাগের দলগত পারফরম্যান্সে সেরা হিসেবে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন। ওই অ্যালবামটিতে গানে, অভিনয়ে প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার এবং ড্যানিয়েল জোনাসকেও দেখা গেছে।

গ্রামি অ্যাওয়ার্ডের ঝলমলে সন্ধ্যায় আসার আগেই আসলে নিজের অনুরাগীদের মন জয় করে নেন প্রিয়াঙ্কা। নিজের ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশন দেন, ‘প্রি-গ্র্যামিজ’। আর তারপরে রেড কার্পেটে যেভাবে সাহসী পোশাকে তিনি ধরা দিলেন, তা দেখে অতি সাহসী ফ্যাশনিস্তাদেরও চক্ষু চড়কগাছ হতে বাধ্য!







সূত্র: কালের কণ্ঠ

No comments:

Post a Comment

Post Top Ad