এবারের বইমেলার বিশেষ আকর্ষণ ৯৪৬ টি কবিতা সহ মমতার নতুন বই কবিতাবিতান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

এবারের বইমেলার বিশেষ আকর্ষণ ৯৪৬ টি কবিতা সহ মমতার নতুন বই কবিতাবিতান





প্রতি বছরের ন্যায় এবার বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একগুচ্ছ নতুন বই প্রকাশিত হচ্ছে। বিষয়ের দিক থেকে সেইসব বইয়ে রয়েছে নানা বৈচিত্র্য।

তার মধ্যে রয়েছে কবিতা, ছোটদের মজার ছড়া এবং বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়েও বই। নানা কাজের মধ্যে সবগুলো বইয়ের প্রুফ দেখার কাজ শেষ হয়নি এখনো। মমতা ব্যানার্জি অন্তত সেটাই জানিয়েছেন।

জানা গেছে, এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে ‘সবুজ বাংলা’, ‘নাগরিক’, ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’, ‘কবিতাবিতান’ ইত্যাদি বই। কবিতাবিতান বইয়ে থাকছে মমতার ৯৪৬টি কবিতা।

২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মমতার ৮৮টি বই প্রকাশিত হয়। মমতা ঘোষণা করেছিলেন, ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তার বইয়ের সংখ্যা একশ ছাড়াবে।

সিএএ এবং এনআরসি-র বিরোধিতায় লেখা মমতা ব্যানার্জির ৫০টি কবিতা নিয়ে বই বের হচ্ছে। এ বছর দে’জ থেকে প্রকাশিত হচ্ছে মমতার মোট পাঁচটি বই।

গতবার কলকাতা বইমেলার অন্যতম চমক ছিল মমতার বাণী। গত বছর মনীষীদের মতো তারও বিভিন্ন সময় বলা উক্তি নিয়ে বই প্রকাশিত হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হওয়া সেই বই গত বছর বিক্রিও হয়েছে বেশ।

এ বছর সিএএ এবং এনআরসি নিয়ে মমতার একাধিক বক্তব্য নিয়ে প্রকাশিত হতে চলেছে আস্ত একটা বই। এইসব বক্তব্য বিগত কয়েক দিন ধরে প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রে। সেইসব বক্তব্যের কাটিং দিয়েই হয়ে উঠেছে এ বই।

মঙ্গলবার থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। উদ্বোধন করার কথা রয়েছে মমতার। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে প্রতিবারের মতো এবারও উপস্থিত থাকবেন বহু বিশিষ্টজন। উপস্থিত থাকবেন বইমেলার কর্মকর্তারা। এবারের মেলায় রাশিয়া থেকে আসছেন অতিথিরা।






সূত্র: কালের কণ্ঠ

No comments:

Post a Comment

Post Top Ad