স্থায়ী কর্মসচিব ও স্থায়ী অর্থ আধিকারিকসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

স্থায়ী কর্মসচিব ও স্থায়ী অর্থ আধিকারিকসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি




দেবশ্রী মজুমদার:    ছাত্রকর্মী অধ্যাপকের ব্যানারে শনিবার বিকেলে ১০ দফা দাবিতে উপাসনা গৃহের সামনে সমবেত হন আন্দোলনকারীরা। তারপর তাঁরা দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নিখিলেশ চৌধূরীর কাছে স্মারকলিপি জমা দেন।   


 জানা গেছে, এই দাবিগুলির মধ্যে মূল ছিল অবিলম্বে স্থায়ী কর্মসচিব এবং স্থায়ী অর্থ আধিকারিক নিয়োগ করতে হবে। পাশাপাশি, সপ্তম বেতন কমিশনের বকেয়া দিতে হবে।


বিশ্বভারতীর সমস্ত পদ পূরণ করতে হবে। অবিলম্বে অনুকম্পা জনিত চাকরী দিতে হবে।  আন্দোলনের পক্ষে কিশোর ভট্টাচার্য বলেন, দশ দফা দাবি নিয়ে আমরা দায়িত্ব প্রাপ্ত উপাচার্য নিখিলেশ চৌধূরীর কাছে স্মারকলিপি জমা দিয়েছি।


পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad