দেবশ্রী মজুমদার: ক্যান্সার রোগে আক্রান্ত এক ব্যক্তি ভেলোর থেকে চিকিৎসা সেরে ফিরে দেখে সে সর্বস্ব খুইয়ে বসেছেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এক নম্বর ওয়ার্ডে অর্থাৎ রেলপাড়ের লোকোপাড়ায়।
লোকোপাড়ার এই বাসিন্দার নাম প্রেম প্রকাশ বারি । তিনি ক্যান্সার রোগে আক্রান্ত । বাড়িতে তালা বন্ধ করে সপরিবারে দক্ষিণভারতের ভেলোরে চিকিৎসা করাতে গিয়েছিলেন ।
গতকাল রাত্রে তারা সেখান থেকে বাড়িতে ফেরেন । বাড়িতে ঢুকে দেখেনা দুটি রুমের তালা ভাঙা। বাড়িতে থাকা দুটি আলমারি ভেঙ্গে আলমারিতে থাকা পঞ্চাশ হাজার টাকা ও প্রায় সাড়ে তিনভরি সোনা এবং কিছু চাঁদি গহনা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে রামপুরহাট থানার পুলিশ।
পি/ব
No comments:
Post a Comment