জন্মাষ্টমী পালনের কিছু নিয়ম বিধি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 23 August 2019

জন্মাষ্টমী পালনের কিছু নিয়ম বিধি




সুদেষ্ণা গোস্বামী:    ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে আবির্ভূত হন। তার জন্মদিন পালন করি আমরা জন্মাষ্টমী করে। জন্মাষ্টমী করতে গেলে আগের দিন থেকে সংকল্প করতে হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কে জানাতে হয় আপনি কাল তার আরাধনা করবেন।



এই সময় কালে দিবানিদ্রা করতে পারবেন না, আর ক্রোধ ও হিংসা পরিহার করতে হবে। কাঁসার পাত্রে ভোজন করতে হবে। আগের দিন অধিবাস করা যায় অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান কে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য অর্পণ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মধ্যরাত্রে।



আপনি শ্রীকৃষ্ণের অভিষেক সেরে তাকে তার প্রিয় ভোগ অর্পণ করবেন। অভিষেকের সময় খেয়াল রাখবেন যে যে জিনিস গুলো দরকার সেগুলো যেন হাতের কাছে থাকে। শেষে আরতী দিয়ে শেষ হয় পূজা। জন্মাষ্টমী পালনের সাথে সাথে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের লীলা সুনুন, মালা জপ করুন, উৎসবের তৈরিতে লেগে থাকুন এবং কৃত্তন করুন।



পি/ব

No comments:

Post a Comment

Post Top Ad