কাটমানি দাবীত বনগাঁ বিধায়কের গাড়িতে হামলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 30 August 2019

কাটমানি দাবীত বনগাঁ বিধায়কের গাড়িতে হামলা




প্রেস কার্ড নিউজ ডেস্ক ;     শুক্রবার সকালে  গোপালনগর থানার ঘোষপাড়ার মুখে কাটমানি ফেরতের দাবীতে বিজেপির বিধায়ক বিশ্বজিত দাসের গাড়িতে হামলার অভিযোগ এক আমানতকারীর। এলাকা সূত্রে জানা গিয়েছ, তৃনমূলে থাকা কালীন বিজেপির এই বিধায়ক সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার নাম করে এক জনের কাছ থেকে মোটা টাকা কাটমানি নিয়েছিল বলে অভিযোগ।



 গত এক বছর আগে ওই সিভিকের কাছে আরও টাকা দাবী করেন বিধায়ক বলে অভিযোগ।ওই সিভিক টাকা দিতে না পারায় প্রায়  এক বছর আগে তাকে সিভিক থেকে বরখাস্ত করে দেন বিধায়ক বিশ্বজিত দাস। সেই রাগে এবং কাটমানি ফেরতের দাবীতে এদিন সকালে ওই যুবক বিধায়কের গাড়ি দাঁড় করিয়ে কাটমানির টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করে বিজেপির  ওই বিধায়ক।


এরপর টাকা না পেয়ে রাগে বিশ্বজিত দাসের গাড়িতে হামলা চালায় ওই যুবক। এমনটাই  বলে অভিযোগ। এরপর গোপালনগর থানায় ওই বরখাস্ত হওয়া সিভিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপির এই বিধায়ক। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। এই ঘটনাকে মিথ্যে চক্রান্ত বলে দাবি করেছেন  বিশ্বজিত দাস।


পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad