শুভ মুখার্জি: মালদড়ে বাড়ছে তৃনমুলের অস্বস্তি। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা আগেই করেছিলেন কাউন্সিলরদের একাংশ। এরপর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর জেলা পরিষদের মেন্টরের পদ থেকে ইস্তফা শুধু তৃনমুলের অস্বস্তি বাড়ালো না বাড়িয়ে দিল অন্য জল্পনাও।
দুটি পৃথক ঘটনায় উত্তাল মালদহ জেলার রাজনীতি। জেলা পরিষদের মেন্টরের পদ থেকে নিজেই ইস্তফা দিয়েছেন বলে দাবি করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ২৪ জন কাউন্সিলর রয়েছেন ইংরেজবাজার পুরসভাতে ।
যার মধ্যে ১৫ জন পুরপ্রধান নিহার রঞ্জনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। অনেকের মতে এরা সকলেই কৃষ্ণেন্দুর অনুগামী । পুরপ্রধানের পদ থেকে নিহারকে সরাতেই কি এই পদক্ষেপ? উঠছে প্রশ্ন।
পি/ব
No comments:
Post a Comment